জঙ্গলে নিয়ে এসে স্ত্রীর গলায় ছুরি চালিয়ে পলাতক স্বামী
দি নিউজ লায়নঃ দুর্গাপুর স্টিল টাউনশীপের আশুতোষ মুখার্জি রোডের পাশে জঙ্গলের ভেতরে নিজের স্ত্রী, সন্তানকে নিয়ে গিয়ে স্ত্রীর গলায় ছুরি চালিয়ে পলাতক স্বামী।পুলিশ আহত রক্তাক্ত স্ত্রীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে।।
রানীগঞ্জ থানা এলাকার বাসিন্দা মহম্মদ সমীর তার স্ত্রী অঞ্জনা হাজরা কে নিয়ে অঞ্জনার বাপের বাড়ি কৃষ্ণনগরে যাচ্ছিল।কিন্তু তারা দুর্গাপুর স্টিল টাউনশীপের আশুতোষ মুখার্জি রোডের পাশের জঙ্গলে সমীর তার স্ত্রী ও সন্তানকে নিয়ে ঢুকে যায়।
স্থানীয়দের কেও প্রাতকৃত্য করতে গিয়ে দেখে এক মহিলার গলা দিয়ে রক্ত বেরোচ্ছে আর একজন পুরুষ পালিয়ে যাচ্ছে।পুলিশকে খবর দিলে দুর্গাপুর থানার পুলিশ এসে রক্তাক্ত ওই মহিলাকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে।রানীগঞ্জ থানায় খবর দেওয়া হয় তাদের শিশুসন্তানকে নিয়ে যাওয়ার জন্য।কিন্তু কি কারনে তারা জঙ্গলে ঢুকল? কি হয়েছিল তাদের মধ্যে?পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।।

Post a Comment